• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

ফের দুই দিনের রিমান্ডে মমতাজ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হামলা-ভাঙচুরের মামলায় চার দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক তাকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দোলন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, সিংগাইর থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে শেষে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। আদালতের বিচারক হরিরামপুর থানায় দায়ের করা হামলা ও ভাঙচুরের মামলায় পুনরায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

গত ২২ মে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার চার হত্যা মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর গত ২৭ মে দ্বিতীয় বারের মতো সিংগাইরের হত্যা মামলার নিয়মিত হাজিরা দিতে কাশিমপুর কারাগার থেকে মমতাজকে মানিকগঞ্জের আদালতে আনা হয়। ওই দিন আদালত শুনানি শেষে জামিন নামুঞ্জুর করে মমতাজকে হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালে হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ