• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।

কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, আধা কেজি মুড়ি, আধা কেজি চিড়া, আড়াই শথ গ্রাম চিনি, এক প্যাকেট বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়। শনিবার সকাল থেকে এসব জরুরি সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যগন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানান, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মহিপুর,লতাচাপলী,ধুলাসার, কুয়াকাটা, লালুয়া ও চম্পাপুর ইউনিয়নে এসব সহায়তা পর্যায়ক্রমে বিতরণ করা হয়। মোট ১২শথ পরিবারকে সরকারের পক্ষ থেকে দুর্যোগকালীন সহায়তা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ