• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নিন্দা।

রিপোর্টার: / ৬৩১ পঠিত
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ   সিলেটের এমসি কলেজে গৃহবধূ এবং খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।এক বার্তায় তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, শুক্রবার ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এলে ছয়-সাতজন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে কলেজ ছাত্রাবাস এলাকায় গণধর্ষণ করে। তার স্বামী প্রতিবাদ করলে মারধর করে আটকে রাখা হয়। আসামিদের কেউ এখনো গ্রেফতার হয়নি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের।অন্যদিকে খাগড়াছড়িতে ধর্ষণের শিকার তরুণীর মায়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম থেকে জানা যায়, বুধবার রাতে নয়জন ডাকাত ঘরে ঢুকে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে অস্ত্রের মুখে ধর্ষণ করে এবং ঘরের জিনিসপত্র ও গহনা লুটপাট করে। ঘটনার সঙ্গে জড়িতদের মধ্য হতে সাতজন আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়েছে বলে জানা যায়।এসব ঘটনায় বিষয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী মনে করেন, একের পর এক ধর্ষণের ঘটনা অত্যন্ত জঘন্য, ঘৃণ্যতম ও উদ্বেগের কারণ যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারী ও শিশুর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা আবশ্যক বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ