• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের দায়িত্বে হাসান মাহমুদ ও সাইফুল ইসলাম,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৯৫ পঠিত
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের ২০২৫-২০২৬ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান লিংক রোডের নাভানা এইচআর টাওয়ারে ক্লাবের চার্টার্ড মেম্বার এবং জেনারেল সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।

এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের ম্যানেজার (সার্কুলেশন) লায়ন আবুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে এজি অটোমোবাইলস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (আফটারসেলস) লায়ন সাইফুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে আল মোদিনা ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস প্রোপ্রাইটর লায়ন এনামুল হক মাসুম নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপারসন (প্রজেক্ট অ্যান্ড ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর) লায়ন নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বর্তমান ক্লাব সভাপতি লায়ন মিল্লাত হোসেন মিল্টন, ক্লাব সেক্রেটারি লায়ন কামাল পাটোয়ারী ও ক্লাব ট্রেজারার লায়ন মোহাম্মদ সফিকুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ