• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে এমপি গ্রুপের খাবার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭০ পঠিত
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

এম জাফরান হারুন::

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহা’দাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার গ্রুপের পক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ সহ রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

মঙ্গলবার (৩রা জুন) আসর বাদ উপজেলা পরিষদ সংলগ্ন সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নিজ বাসভবনের হলরুমে আলোচনা সভা, দোয়া, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়।

উপজেলা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহীন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ২ আসন বাউফলের বিএনপি দলীয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তছলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি অলিউল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ গিয়াস উদ্দিন ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।

এসময় বাউফল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় তার জীবন ও কর্ম নিয়ে বক্তারা আলোচনা শেষে দোয়া, মিলাদ ও মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত ও স্থানীয় গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। তার এই শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ