• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কমলনগরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে সেকান্তর আলম নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর দুইটার দিকে কমলনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সেকান্তর আলম কমলনগর উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছোট বেলা থেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলের একজন কর্মী হয়ে কাজ করে যাচ্ছি। সকল আন্দোলন সংগ্রামে নিজে প্রথম কাতার থেকে নেতৃত্ব দিয়েছি। বিএনপি করে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অনেক নেতা-কর্মী মামলায় জর্জরিত হয়েছে। নিজের টাকা খরচ করে সেসব নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা করেছি। জেলে থাকা নেতা-কর্মীদের পরিবারের পাশে থেকে সহযেগিতা করেছি। তবুও ধমে যায়নি।

তিনি বলেন, অনেক অসহায় নেতা-কর্মী প্রতিনিয়ত সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে,আমি তাদেরকে আমার সাধ্যমতো সমস্যার সমাধানের চেষ্টা করি। একটি সুবিধাবাদী গ্রুপ ধান্ধাবাজি, চাঁদাবাজি করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমাকে নিয়ে অপপ্রচার শুরু করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসময় তাঁর বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পাবেনা বলে দৃঢ়তা প্রকাশ করেন এবং সাংবাদিক সহ সকল প্রশাসনিক সংস্থাকে তদন্ত করে সত্যতা বের করতে অনুরোধ করেন।

তিনি বলেন,ফ্যাসিস্ট হাসিনার পতনের পর হঠাৎ একটি গ্রুপ আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে যাচ্ছে। একের পর এক নাটক সাজিয়ে আমাকে বিএনপি থেকে দুরে সরিয়ে অবৈধ ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার মানক্ষুন্ন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কর্মী মোঃ রুবেল, মোঃমিলন ও মোঃ জিহাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ