• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাউফলে ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৮৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে ‘ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স ও সিঙ্গেল ডিজিট কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় বাউফল সরকারী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ হাজার শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের ক্রেস্ট, ব্যাগ, নোট বুক, টিশার্ট/ হিজাব, কলম ও বই বিতরণ করা হয়।

ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা শাখার সভাপতি মো. লিমন হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আমির এড. মো. নাজমুল আহসান, জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মো. ইসহাক মিয়া, ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এডভোকেট মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় শিক্ষার্থীদের উন্নত, সমৃদ্ধ ক্যারিয়ার বিনির্মানে বিষয়ভিত্তিক মোটিভেশনাল বিষয়ে আলোচনা করেন, সাবেক বুয়েট শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আলী আম্মার মুয়াজ, শেবাচিম হাসপাতালের সাবেক শিক্ষার্থী ডা. মো. মুনতাসির ওয়াদুদ, ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমি’র প্রিন্সিপাল নাহিদ ফারুক আল আজহারী।

অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে অভিনয় ও সংগীত পরিবেশন করেন, খ্যাতিমান শিল্পী ও নাট্যকার কবির বিন সামাদ ও হেরার রশ্মি শিল্পগোষ্ঠী বরিশাল। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ