• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে ছাত্রদলের বৃক্ষরোপণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৭ পঠিত
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

এম জাফরান হারুন::

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খানের উদ্যোগে বাউফল পৌরসভা ভবনের পাশে বিভিন্ন প্রজাতির ফলনশীল জাতের ও বনজ গাছ রোপণ করা হয়।

এসময় নিয়াজ খান বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অধিক চাহিদা পূর্ণের কারণে প্রতি বছর অনেক গাছ কাটা হলেও জাতীয় উদ্যোগে তেমন গাছ লাগানো হয় না, তাই তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান বৃক্ষরোপণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা সফল করার জন্য আমরা এ বৃক্ষরোপণ কাজ করে যাচ্ছি।

এ সময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম (জিয়া), বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সহ-সভাপতি ইপ্তেকার রসুল সাইমুন, রফিকুল ইসলাম রেদোয়ান ও আবদুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রিহাব আহমেদ, আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রাজু খান, মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের তাসকিন রাকিব ও জিহাদ গাজী, বগা ইউনিয়ন ছাত্রদল নেতা সৈয়দ আহাদ, দাসপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা লিমন সর্দারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ