• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে আহত-১/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
0-0x0-0-0#

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিএনপি নেতা মাকসুদুল তালুকদার নামে একজনকে মারাত্মক রক্তাক্ত ও জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
টিয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আহত মাকসুদুল তালুকদার বলেন, আমাদের জমিতে বীজ বপন করতে গেলে দিপু তালুকদার তার লোকজন নিয়ে এসে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর হামলা চালায়। এতে আমি গুরুত্বর জখম হই। গত আওয়ামীলীগের আমলে ওই এলাকার বিভিন্ন মানুষের উপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। আমাদের পরিবারের উপরেও অনেক অত্যাচার চালিয়েছে। তার কর্মকান্ডে স্থানীয়রা অতিষ্ট। কিছুদিন পূর্বে আমার বাবার উপরও হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবি জানান।
অভিযুক্ত দিপু তালুকদার জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাথা কাটাকাটি হয়েছে। তবে, তিনি তাকে আহত করেননি বলে দাবী করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ