• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

ইরান-ইসরাইল উত্তেজনায় তুরস্কের যুদ্ধ প্রস্তুতি,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, ইরান-ইসরাইল সংঘাতের প্রভাব যাতে তুরস্কের ওপর না পড়ে, সে জন্য সীমান্তে অতিরিক্ত সৈন্য ও প্রযুক্তিগত নজরদারি বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে শরণার্থীর কোনো অস্বাভাবিক প্রবাহ দেখা যায়নি।

সূত্রটি আরও জানায়, তুরস্ক স্থানীয়ভাবে উৎপাদিত রাডার ও অস্ত্রব্যবস্থা ব্যবহার করে সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এর মাধ্যমে যেকোনো আকাশসীমা লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হবে। ইসরাইলের ইরান আক্রমণের পর থেকেই তুরস্কের যুদ্ধবিমানগুলো সীমান্তে টহল দিচ্ছে, যাতে ইসরাইলি বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করতে না পারে।

ন্যাটো সদস্য তুরস্ক ইরানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে প্রায় পাঁচশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তুরস্ক ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেয়নি, তবে আঙ্কারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরাইলের হামলাকে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ” বলে নিন্দা জানিয়েছেন এবং ইরানের আত্মরক্ষামূলক ব্যবস্থাকে সমর্থন দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তুরস্কে শরণার্থী প্রবেশের ঝুঁকি বাড়তে পারে, যা দেশটির জন্য বড় ধরনের মানবিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এছাড়া তুরস্ক ইরানের প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর নির্ভরশীল হওয়ায় যুদ্ধের প্রভাব তাদের অর্থনীতিতেও পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ