• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য ট্র্যাজেডি নেমে আসবে: ট্রাম্পের হুঁশিয়ারি,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৩ পঠিত
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানকে সতর্ক করে বলেন, “এই অবস্থা আর চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি নেমে আসবে যা গত আট দিনে দেখা ঘটনাগুলোর চেয়েও ভয়াবহ হবে।” রোববার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “মনে রাখবেন, আমাদের সামনে এখনও অনেক লক্ষ্যবস্তু রয়েছে।” “আজ রাতে আমরা যে হামলা চালিয়েছি তা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করব- নিখুঁতভাবে, দ্রুতগতিতে ও দক্ষতার সঙ্গে। এদের অনেককেই কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করা সম্ভব।”

বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যারা এমন অভিযান চালাতে পারত, যেমনটি আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালিয়েছে দাবি ট্রাম্পের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন আগামীকাল সকাল ৮টায় (পেন্টাগনে) একটি সংবাদ সম্মেলন করবেন, যেখানে এই হামলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরা হবে।

“আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সৃষ্টিকর্তাকে। আমি শুধু বলতে চাই- আমরা তোমায় ভালোবাসি, সৃষ্টিকর্তা”-যোগ করেন এ মার্কিন প্রেসিডেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ