• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর

আমাদের সুন্নাহ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৫ পঠিত
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

শাপলা কাব এওয়ার্ড পেল আমাদের উম্মে হাবিবা সুন্নাহ। কলাপাড়ার মেয়ে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড.মো.ইউনুস এর হাত থেকে এওয়ার্ড গ্রহন করে। মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ২০২৪ সনের স্কাউট শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম স্থান অধিকার করে। সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভাল ২০২৫ উদ্বোধন শেষে তার হাতে এ সনদ তুলে দেয়া হয়। বর্তমানে তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৬ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে তার বাড়ি।

সুন্নাহ বলেন, তার বাবা আহসান হাবিব চুন্নু বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে বরিশালে কর্মরত। মা রাবেয়া সুলতানা রিপা স্কুল শিক্ষিকা। এ অর্জন পিতা-মাতা এবং শিক্ষদের। লেখা-পড়া করে আমি একজন ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা দিতে চাই। এ জন্য সকলের দোয়া কামনা করছি।

মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয় থেকে শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম হওয়ায় শিক্ষক হিসেবে নিজেকে ধন্য মনে করছি। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার(শিক্ষা), বিএন জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষাসহ কো-কারিকুলার অ্যাকটিভিটিতে সে সমানভাবে পারদর্শী। তাকে আরও দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, কলাপাড়া উপজেলায় ২০২৪ সনের শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নের ২৭ জন এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নের ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উম্মে হাবিবা সুন্নাহ শাপলা কাব এওয়ার্ডে বরিশাল অঞ্চলে প্রথম স্থান অধিকার করে। কলাপাড়া উপজেলা স্কাউটস এর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ