• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় স্লুইজ গেট সহ বেড়িবাঁধের বেহাল অবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
0-0x0-0-0#

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

স্লুইজ গেট সংলগ্ন বেড়িবাঁধ অর্ধ ভঙ্গুর হয়ে বেহাল অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়, জ্বলোচ্ছাস কিংবা অতিরিক্ত জোয়ারের পানিতে সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেড়িবাঁধসহ স্লুইজ গেট। এতে তলিয়ে যেতে পারে ঘর বাড়ি সহ ফসলের জমি। চরম দূভোর্গের আশংকা করছেন ওই এলাকার ১০টি গ্রামের কয়েক হাজার সাধারন মানুষ। এমন চিত্র কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ৪৭/৫ পোল্ডার নাম্বারের স্লুইজ গেট সংলগ্ন বেড়িবাঁধের। অতিদ্রুত এটাকে সংষ্কার করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, কিছুদিন পূর্বে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং অতিরিক্ত জোয়ারের পানিতে স্লুইজ গেট সংলগ্ন বেড়িবাঁধের প্রায় অর্ধেকের বেশি ভেঙ্গে গেছে। পরবর্তিতে আবারো অস্বাভাবিক জোয়ার হলেই পুরোপুরি ভেঙ্গে যেতে পারে বেড়িবাধসহ স্লুইজ গেটটি। এতে ওই ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। ফলে, কৃষি জমির চাষাবাদসহ ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে ওই এলাকার খেটে খাওয়া মানুষগুলোর।
স্থানীয় বদ্দর পহল্লান, ইব্রাহিম প্যাদা, ফরিদ বিশ্বাস ও চম্পা বেগমসহ অনেকেই জানান, স্লুইজ গেটসহ বেড়িবাধটি খুবই খারাপ অস্থায় রয়েছে। যেকোন সময় এটি সম্পূর্ণ ভেঙ্গে যাতায়তসহ গ্রামে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। এতে কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। অতিদ্রুত বেড়িবাঁধসহ স্লুইজ গেটটি সংষ্কারের দাবী জানান তারা।

0-0x0-0-0#

স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ বলেন, বেড়িবাঁধ সহ স্লুইজ গেটটি খুবই দূর্বল অবস্থায় রয়েছে। যেকোন সময়ে এটি ভেঙ্গে কয়েকটি গ্রামের মানুষ প্লাবিত হতে পারে। অতিদ্রুত এটাকে সংষ্কার করার জন্য যথাযথ কতর্ৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম বলেন, বিগত জলোচ্ছাসে চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নাম্বার স্লুইজ গেটসহ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। এটি আমরা জেনেছি। খুব দ্রুত এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ