• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

এক নজরে দেখে নিন কে কার মুখোমুখি হচ্ছে শেষ ষোলোয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৩২ দল থেকে টিকে রয়েছে অর্ধেক। এই ১৬ দল লড়বে শেষ ষোলো বা নকআউট পর্বে। যেখানে রয়েছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি বনাম তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দ্বৈরথ। এছাড়া ইউরোপের আরেক হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। প্রথম পর্বে সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর কাছে পিএসজি ও চেলসির হার। এছাড়া ইউরোপিয়ান দলগুলোর মধ্যে বিদায় নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ, পোর্তো এবং সালজবুর্গ। ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবের প্রতিটি শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার দুটি শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। কারা শেষ ষোলো নিশ্চিত করেছে এবং শেষ ষোলোয় কে কার মুখোমুখি, চলুন দেখে নেওয়া যাক এক নজরে।

শেষ ষোলোয় কে কার মুখোমুখি-

২৮ জুন: পালমেইরাস-বোতাফোগো (রাত ১০টা, ভেন্যু: ফিলাডেলফিয়া)

২৮ জুন: বেনফিকা-চেলসি (রাত ২টা, ভেন্যু: শার্লট)

২৯ জুন: পিএসজি-ইন্টার মিয়ামি (রাত ১০টা, ভেন্যু: আটলান্টা)

২৯ জুন: ফ্ল্যামেঙ্গো-বায়ার্ন মিউনিখ (রাত ২টা, ভেন্যু: মিয়ামি)

৩০ জুন: ইন্টার মিলান-ফ্লুমিনেন্স (রাত ১টা, ভেন্যু: শার্লট)

১ জুলাই: ম্যানচেস্টার সিটি-আল হিলাল (সকাল ৭টা, ভেন্যু: অরল্যান্ডো)

১ জুলাই: রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস (রাত ১টা, ভেন্যু: মিয়ামি)

২ জুলাই: বরুশিয়া ডর্টমুন্ড-মন্তেরই (সকাল ৭টা, ভেন্যু: আটলান্টা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ