• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

চট্টগ্রামে বিএসটিআই’র স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি উদ্বোধন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১৫ পঠিত
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভোক্তা অধিকারের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ চট্টগ্রামের আগ্রাবাদে অত্যাধুনিক স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরিসহ ১০তলা বিশিষ্ট বিএসটিআই’র বিভাগীয় কার্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০তলা ভবন উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির গতি আরও বৃদ্ধি পাবে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা কহিনুর আক্তার বিএসটিআই’র এই নবনির্মিত বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন।

চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় সরকার এই পূর্ণাঙ্গ ল্যাবরেটরি স্থাপন করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এটি আমদানি-রপ্তানিতে সহায়তা করবে এবং পণ্যের গুণগত মান যাচাই ও সনদ প্রদানের সক্ষমতা বৃদ্ধি করবে। এই সুবিধা এ অঞ্চলের শিল্প, বাণিজ্য এবং ভোক্তা সুরক্ষা কার্যক্রমে নতুন গতি আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজালাল চৌধুরী।

অনুষ্ঠানে শহীদ শান্তর মা কহিনুর আক্তার বলেন, শান্ত স্বপ্ন দেখতো একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সুন্দর বাংলাদেশের। সে চেয়েছিল এ দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক এবং প্রতিটি যুবকের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন হোক।

তিনি বলেন, আমি একজন শহীদের মা। আমার সন্তান আর নেই, কিন্তু তার আদর্শ ও সংগ্রামী চেতনাকে আমি চিরকাল বুকে ধারণ করব।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিএসটিআই দেশে গুণগত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং বিদেশে তা রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে মান বিষয়ক চুক্তি এবং বিএসটিআই ল্যাবরেটরির আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক বাজারে বাড়ছে।

বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, চট্টগ্রামে বিএসটিআই’র ১০তলা ভবন ও অত্যাধুনিক ল্যাব উদ্বোধন একটি মাইলফলক। আমরা এখান থেকেই সব পণ্য পরীক্ষা ও মানের সনদ দিতে চাই। এতে এই অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের ব্যবসায়ী, চেম্বার প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ