• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ৮৬ হাজার মানুষ বাস্তুচ্যুত, সহায়তার অপেক্ষায় জাতিসংঘ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আসিফ ও দক্ষিণে নাসীরুদ্দীনকে প্রার্থী করল এনসিপি কাতারে রাইড-শেয়ারিংয়ের জন্য ১১ অ্যাপস অনুমোদিত: অবৈধ সেবায় কঠোর ব্যবস্থা সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক ছিল না, ডব্লিউএইচওর পদে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন বাংলাদেশের উচ্চ কর ও রানওয়ে জটের প্রভাবে আকাশপথে বাড়ছে যাত্রী ভাড়া সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ ও বর্তমান পররাষ্ট্রনীতি নিয়ে যা বললেন উপদেষ্টা হুমায়ুন কবির সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক ভারতের দিকে তাকিয়ে না থেকে নিজেদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর অবৈধ প্রবেশের তীব্র নিন্দা জানাল কাতার সবজির পর এবার ডিমের দামেও অস্থিরতা: বিপাকে নিম্ন আয়ের মানুষ

ভাগ্নের কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে বরিশালে ।

রিপোর্টার: / ৪৫৫ পঠিত
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২০

শাকিল হোসেন, স্টাফ রিপোর্টার ঃ  বরিশালের বাবুগঞ্জ থানার মাদপপাশা ইউনিয়নের বাড়ইখালি এলাকায় মামা কর্তৃক ভাগ্নের ২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় মাধবপাশা ইউনিয়নের বারইখালি এলাকায় গত ৬ অক্টোবর আনুমানিক বেলা ১ টার দিকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা আটকিয়ে মামুন মিরা নামক এক ব্যাক্তির কাছ থেকে তার আপন মামা জলিল হাওলাদার, তার পূত্র শুভ হাওলাদার এবং মোস্তফা হাওলাদার নামের তিনজন ছুড়ি দেখিয়ে টাকা নিতে চাইলে মামুন টাকা দিতে দেড়ি করলে এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় মামুনের সাথে তার ছোট ভাই রাহাত মিরা, নিরব নামে আরো ২ জন সাথে ছিলো। ঘটনার প্রত্যক্ষদর্শী টিনের দোকানদার রাজু নামের এক ব্যক্তি। প্রসঙ্গত মামুনের সাথে তার মামা জলিল হাওলাদারের পারিবারিকভাবে শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে ভুক্তভোগী মামুন বিমানবন্দর থানায় মামার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন। । বর্তমানে ভুক্তভোগী মামুন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ব্যাপারে অভিযুক্ত জলিল হাওলাদারের কাছে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ জাহিদ হাসান বলেন আমরা অভিযোগ পেয়েছি অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ