• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

হৃদরোগ কেড়ে নিল ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালাকে,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪১ পঠিত
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫

-ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত শেফালি, রহস্যে ঘেরা মৃত্যু

বলিউড হারাল আরেক উজ্জ্বল মুখ। হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘কাঁটা লাগা’ খ্যাত এই তারকা। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

শেফালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে বলিউডসহ তার অগণিত ভক্ত-অনুরাগীর মাঝে। আনন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও তিনজন বন্ধুর সহায়তায় দ্রুত মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, শেফালি দীর্ঘদিন ধরে এপিলেপ্সি নামক স্নায়বিক রোগে ভুগছিলেন, যা হঠাৎ খিঁচুনির কারণ হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য শুক্রবার দিবাগত রাত ১টায় ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টেও স্পষ্টতা মেলেনি, কিছু ধোঁয়াশা থেকে গেছে। মুম্বাই পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, শেফালির মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ কারণে ফরেনসিক টিমও অভিনেত্রীর বাসায় পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।

মৃত্যুর মাত্র তিন দিন আগে শেফালি ইনস্টাগ্রামে ঝলমলে ফটোশুটের ছবি পোস্ট করেছিলেন। রুপালি জাম্পস্যুেট নিজের লুকের প্রশংসা করে লিখেছিলেন, ‘ঝলমলে স্টাইলে এসো।’ তার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অভিনেত্রীর মৃত্যুতে বিগ বস ১৩-এর সহ-প্রতিযোগী অলি গনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবরে আমি মর্মাহত। জীবন এতটাই অনিশ্চিত। শান্তিতে থাকো।’ অন্যদিকে প্রতিযোগী রাজীব আদাতিয়া বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক।’ বাংলাদেশের অভিনেতা নিরব হোসেনও শোক প্রকাশ করে শেফালির সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না, শেফালি জারিওয়ালা আর নেই।’

শেফালি জারিওয়ালার শোবিজ যাত্রা শুরু হয় ২০০২ সালে। মাত্র ১৯ বছর বয়সে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওতে সাহসী উপস্থিতি ও নৃত্যশৈলীর জন্য রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সেই থেকে ‘কাঁটা লাগা গার্ল’ নামেই তার পরিচিতি। পরবর্তীতে তিনি ‘কাভি আর কাভি পার’, ‘হুদুগুরু’, ‘বেবি কাম না’, ‘রাত্রি কে যাত্রী’-সহ একাধিক মিউজিক ভিডিও, সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেন।

২০০৪ সালে ডেভিড ধাওয়ানের ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতে সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। এছাড়া টেলিভিশনে ২০০৮ সালে ‘বুগি উগি’ রিয়েলিটি শো দিয়ে অভিষেক করেন। শেফালি তার স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ অংশগ্রহণ করেন। তবে শেফালির জনপ্রিয়তা চরমে ওঠে সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ১৩’-তে অংশ নেওয়ার পর। শো-তে সাবেক প্রেমিক সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার পুনর্মিলনের মুহূর্তগুলো ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ব্যক্তিগত জীবনে শেফালি প্রথমে সংগীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সম্পর্কের ইতি ঘটে ২০০৯ সালে। পরবর্তীতে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০১৪ সালে তাদের বিয়ে হয়। সম্প্রতি তারা একটি শিশুকন্যাকে দত্তক নেওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু শেফালির অকালমৃত্যুতে সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

শেফালি জারিওয়ালা শুধু গ্ল্যামার বা নাচের জন্যই নয়, বরং খোলামেলা স্বভাব, সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি এবং মানসিক স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নের পক্ষে তার দৃঢ় অবস্থানের জন্যও পরিচিত ছিলেন। বলিউড হারালো এক সাহসী, প্রাণবন্ত ও জনপ্রিয় শিল্পী। তার হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন ও অনুরাগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ