• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইস্তাম্বুল বিমানবন্দরে সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের নিউইয়র্ক সফর: জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি কর্মসূচি তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের

বাউফলে ডাকাতি, মাদক, মাতলামি সহ অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে গ্রেফতার ৭/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৬০ পঠিত
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে পৃথক পৃথক অভিযানে ডাকাতি, মাদক, মাতলামি ও অবৈধ মাছ ধরার জাল ব্যবহারের কারনে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত ২৪ মে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর এলাকার কেশব ডাক্তারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে সজিব হোসেন (২৩) এবং সিফাত হোসেন (২৪) নামের দুই যুবককে শনিবার (২৮ জুন) রাতে কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া মাতলামির কারনে পৌরশহর এলাকা থেকে রায়হান এবং শাকিব গাজীকে এবং মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল হোসেনকে আটক করা হয়। অন্যদিকে, নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এবিষয়ে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানান, “গ্রেফতারকৃতদের পৃথক পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ