• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নিউইয়র্ক সফর: জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি কর্মসূচি তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী

কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
Oplus_131072

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লামিয়া (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টা ৩০ মিনিট এর দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের একটি চাম্বুল গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লামিয়া ওই গ্রামের বাহার শিকদারের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত লামিয়ার মা হালিমা বেগম তাকে বাসায় রেখে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। এসময় লামিয়া তার ছোট ভাই হাবিব ও নানী মইফুল বেগমের সঙ্গে ঘরে ছিলেন। রাত ৯টার দিকে মা ফিরতে দেরি হওয়ায় লামিয়া তাকে খুঁজতে ঘর থেকে বের হয়। পরে বাড়ির সামনের পুকুর পাড়ের চাম্বুল গাছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান মা হালিমা বেগম। তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, এটা আত্মহত্যা না অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ