• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু করল এনবিআর,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩৪ পঠিত
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫

আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ঘরে বসে সকল শুল্ক-কর বা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে।

সরকারের অর্থ বিভাগের পরিচালনায় ‘এ চালান’ সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম, যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং (ডেবিট/ ক্রেডিট কার্ড, এমএফএস ইত্যাদি) এর মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যে কোনো ব্যাংকের (৬১ ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যে কোনো কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, গত এপ্রিল মাসে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এ পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসে গত বৃহস্পতিবার এ ব্যবস্থা চালু হয়। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ সব কাস্টমস হাউসে এ ব্যবস্থা চালু হবে।

এনবিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন, তা সরকারি কোষাগারে জমা হতে কয়েক দিন সময় লেগে যায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে দিন-রাত যেকোনো সময় যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এ চালানের মাধ্যমে জমা দেওয়া এ অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের নির্দিষ্ট কোষাগারে জমা হবে, যা সরকার তাৎক্ষণিকভাবে এ নগদ অর্থ খরচ করতে পারবে।

এ বিষয়ে এনবিআর-এর শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাসস’কে বলেন, সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া আরও সহজ হবে এবং সরকারের আর্থিক খাত আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে এনবিআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ