• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন থেকে ইয়াবা সহ হারুন মৃধা নামে এক মেম্বার কে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হারুন মৃধা (৪৬) নওমালা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার। এছাড়াও তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন মৃধা একজন চিহ্নিত মাদকসেবী। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাত এগারোটার দিকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ