• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় আমেরিকা প্রবাসী স্ত্রী ও শিশুদের জিম্মি করে ডাকাতি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৬ পঠিত
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় আমেরিকা প্রবাসী স্ত্রী, দুই শিশু ও নারীদের হাত, পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্কুল শিক্ষকের বাসায় দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দল আলমিরা, ড্রয়ার ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। খবর পেয়ে সোমবার সকালে কলাপাড়া থানা পুলিশ ও পটুয়াখালী ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। রোববার মধ্যরাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল এ ডাকাতিতে অংশ নেয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, ১৩ জুলাই দিবাগত রাতে স্কুল শিক্ষক তরিকুলের বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত দুইটার দিকে ডাকাত দল ঘরে ঢুকে আমেরিকা প্রবাসীর স্ত্রী নিশাত তাবাসসুম কে মারধর ও লাঞ্ছিত করে ঘরের অন্য নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের হাত,পা বেঁধে এক রুমে আটকে রাখে। এসময় তাদের মারধর করে ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে ৫০ হাজার নগদ টাকা ও ১৩ ভরি স্বর্নালংকার লুট করে নেয়। প্রায় দুই ঘন্টা ধরে ঘরের প্রতিটি কক্ষ তছনছ ও লুটপাট করে নির্বিঘ্নে ডাকাত দল চলে গেলে এলাকাবাসী এ ডাকাতির ঘটনা জানতে পারে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ