• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সামাজিক ব্যধি বাল্যবিবাহ: বাউফলে বেরসিক ইউএনও’র পদক্ষেপে বাল্যবিবাহ রোধ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩০৪ পঠিত
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এক বাল্যবিবাহ ঠেকানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) শেষ বিকেলের দিকে নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় ১৫ বছর বয়সী ইব্রাহীমের সঙ্গে অষ্টম শ্রেণি পড়ুয়া মাত্র ১৩ বছর বয়সী জান্নাত আক্তারের বিয়ের আয়োজন চলছিল এমন সংবাদ পেয়ে বেরসিক ইউএনও উপস্থিত হয়ে বিয়েটা বাতিল করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের পরিবার (প্রাথমিকভাবে অসম্মত) থাকলেও চাপে পড়ে বিয়েতে রাজি হয়। ইউএনও আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপনে তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রয়োগ করে অনুষ্ঠান বন্ধ করে। ছেলের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা ও লিখিতভাবে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা দিতে বাধ্য করা হয়।

‘মেয়েটির বয়স প্রমাণিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবারকে সচেতন করে তাদের দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে’ বলেছেন আমিনুল ইসলাম। স্থানীয়রা প্রশাসনের এই সক্রিয়তাকে স্বাগত জানালেও কিছু প্রতিবাদী কণ্ঠে উঠেছে প্রশ্ন— ‘গ্রামে দারিদ্র্য ও অশিক্ষার কারণে এমন ঘটনা ঘটে। শুধু শাস্তি নয়, টেকসই সমাধান চাই’ বলেছেন এক স্কুলশিক্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ