• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৬ পঠিত
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজি আবু হাসান মুহাম্মদ তারিককে (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা) স্বরাষ্ট্র মন্ত্রণায়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানকে ঢাকার পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলামকে অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে, অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদা, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদা, অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলামকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শহিদ উল্লাহকে পুলিশ সুপার নৌ-পুলিশ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল হককে পুলিশ সুপার রেলওয়ে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে উপ-পুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ সুপার হাইওয়ে, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে উপ-পুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে, পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার চট্টগ্রাম, উপ-পুলিশ কমিশনার মো. আবু তারেককে  পুলিশ সুপার সিআইডি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জহুরুল হককে অতিরিক্ত পুলিশ সুপার পিআইবিতে, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এ কে এম মনিরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার পিআইবিতে এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ফাল্গুনী নন্দীকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন-এ বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ