• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩৮ পঠিত
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত যত দ্রুত সম্পন্ন করা যায় সেজন্য কাজ করছে সরকার।

আজ রোববার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরের লিচু তলা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

এসময় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করীম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মুন্সীগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কয়েকটি ক্ষেত্রে মামলার চার্জশিট দেয়া হয়েছে। মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে তদন্ত অনেক দূর এগিয়েছে। যত দ্রুত তদন্ত কাজ শেষ করা যায় সেজন্য সরকার কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধি নেই।

তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সুবিচার পাবে।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কবরগুলো সংরক্ষণ এবং বাধাই করা হচ্ছে। গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হচ্ছে। জুলাই শহীদদের কাজগুলো সমাপ্ত করতে পারলে তাদের আত্মা শান্তি পাবে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ