• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১০ মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় অটোরিক্সা চালককে চেতনানাশক স্প্রে করে অটোরিক্সা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত মো. শহিদ ফকির (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ ১০টি মামলা চলমান রয়েছে। তিনি বরগুনা জেলার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীন ফকিরের ছেলে। তাকে ৪ আগস্ট ভোরে আমতলীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় দায়েরকৃত মামলায় শহিদ ফকিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গত ৩০ জুন ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে মোবাইলে কল করে কলাপাড়া পৌরসভার চৌরাস্তা মসজিদের সামনে অপেক্ষা করতে বলে। পরে রোগী নেওয়ার নাম করে চালককে রিজার্ভে নিয়ে যায়। পথিমধ্যে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে শহিদ ফকিরসহ অপর আসামিরা চালকের মুখে চেতনানাশক স্প্রে করে অটোরিক্সা এবং পকেটে থাকা ৯,৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় অচেতন অবস্থায় পড়ে থাকা চালককে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শহিদ ফকিরসহ অন্যান্য চোরচক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ।
কলাপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল হামিদ জানান, শহিদ ফকির একজন পেশাদার চোর এবং চোরচক্র ও মাদক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কলাপাড়া, বরগুনার আমতলী ও ঝালকাঠির রাজাপুর থানাসহ একাধিক থানায় অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাই সংক্রান্ত মোট ১০টিরও বেশি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ