• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৬ পঠিত
আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মো.ইমরান জমদ্দার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। তার বাড়ী পার্শ্ববর্তী আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে। সে ওই গ্রামের জলিল জমদ্দারের ছেলে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, পেশাদার এ মাদক বিক্রেতা গাঁজা বিক্রির উদ্দেশ্যে নমরহাট বাজারে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাললা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ