• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় চিরকুট লিখে দর্জি দোকানীর আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩২ পঠিত
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় স্ত্রীর যন্ত্রনা সইতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩৩) নামের এক দর্জি দোকানী। গতকাল শনিবার (১৬ আগস্ট) রাত দশটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারে ছেলে। সে পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
মারা যাওয়ার আগে তিনি এক নোট প্যাডে স্ত্রীকে দায়ি করে লিখে গেছেন, স্ত্রী তাকে ভালো না বাসা এবং টাকা না থাকার কারনে স্ত্রী তাকে ছেড়ে যেতে পারে বলে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়াা নেমে এসেছে। বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ