• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

আমতলীতে যুবদল নেতাদের বিরুদ্ধে অপ্র-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

এস এম নাসির মাহামুদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।। 
বরগুনার আমতলীর গুলিশাখালি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের বিরুদ্ধে অ প্রপচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। শুক্রবার (২২ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ গেট সংলগ্ন আমতলী উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির পঞ্চায়েত লিখিত বক্তব্য বলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও অ -অনুমোদিত ফেসবুক আইডি চ্যানেল এ সহ বিভিন্ন মিডিয়ায় ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে ইউনিয়ন যুবদলের বর্তমান ও সাবেক নেতাদের ও দলের সুনাম ক্ষুন্ন করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত মলয় চন্দ্র পলাশ বলেন, গত ১৬/০৮/২০২৫খ্রিঃ তারিখ প্রতিদিনের বাংলাদেশ ও চ্যালেন ‘এ’ নামক একটি ফেসবুক চ্যানেলে আমতলীতে রাতের আধারে ঘর ভেঙ্গেছে যুবদল নেতা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। গুলিশাখালী ইউনিয়ন যুবদল যগ্ম আহবায়ক মলয় চন্দ্র পলাশ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির পঞ্চায়েত, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মনির ঘরামী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন কাজীর বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়।
ওই প্রকাশিত সংবাদ সম্পর্কে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মলয় চন্দ্র পলাশের সাথে স্থানীয় জাকির হোসেনের সাথে জমি জমার বিরোধ রয়েছে। কিন্তু ঘর ভাঙ্গার বিষয়ের সাথে মলয় চন্দ্র পলাশ সহ ইউনিয়ন যুবদলের সাবেক ও বর্তমান নেতারা কেহই জড়িত নয়। সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ভাবে আওয়ামী ফ্যাসিস্টরা যুবদলের সুনাম খুন্য করার জন্য অসৎ উদ্দেশ্যে যুবদল নেতাদের সুনাম নষ্ট ও দলীয় ভাব মুর্তি খুন্ন করার জন্য এই মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। আমরা এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মনির ঘরামী ও রিপন কাজী বলেন, গুলিসাখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের জড়িত করে সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে ভিত্তিহিন সংবাদ করিয়েছেন। এই ঘটনায় গুলিশাখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের মান-সম্মান ক্ষুন্ন করেছে। এই মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান যুবদল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ