• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৮ পঠিত
আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ, গাভী, পাথ এবং ইউনিসেফ এর সমর্থনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন ভ্যাক্সিনেশন সম্পর্কিত টেকনিক্যাল পার্সন মো.ফারুক উল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফরোজা ইয়াসমিন এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মদ্রাসা থেকে আসা অভিজ্ঞ ৫০ জন শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠানে টাইফয়েড ভ্যাক্সিনেশন রেজিষ্ট্রেশন নিশ্চিত করবেন। পরে প্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে’র মাধ্যমে টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, টাইফয়েড আমাদের দেশে একটি মারাত্মক ব্যাধি। এ রোগ থেকে প্রজন্মকে রক্ষা করতে টিকা প্রদানের বিকল্প নেই। তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ