• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

চাটখিলে নামাজরত মুসল্লিকে পিটিয়ে রক্তাক্ত করেছে আওয়ামীলীগ নেতা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮১ পঠিত
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালী জেলা প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিলে মসজিদে নামাজরত অবস্থায় হেলাল উদ্দিন (৬০) নামের এক মুসল্লীকে পিটিয়ে রক্তাক্ত করেছে মোজাম্মেল হোসেন লিটন নামে এক আওয়ামীলীগ নেতা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া বাইতুর রহমত জামে মসজিদে এই হামলার ঘটনাটি ঘটে।

এই ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী হেলাল উদ্দিন।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক লিটন(৪৩) উপজেলার ফাওড়া মিয়া বাড়ির একরামুল হক দুলালের ছেলে।

অভিযোগ সূত্রে জানাযায়, ভুক্তভোগী হেলাল উদ্দিন বাইতুল রহমত জামে মসজিদে জোহরের নামাজ পড়া অবস্থায় অভিযুক্ত মোজাম্মেল হক লিটন অতর্কিত হামলা চালিয়ে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। এতে তার শোরচিৎকারে মসজিদে থাকা অপর মুসল্লিরা এগিয়ে এসে হেলাল উদ্দিনকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এই ঘটনায় পুলিশ এখনো অভিযুক্ত মোজাম্মেল হক লিটনকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হক লিটনের সাথে মোবাইলে যোগাযোগে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক লিটনের বিরুদ্ধে এলাকায় সরকারি খাস জমি দখল সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ