• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

হালান্ডের জোড়া গোলে সিটির দাপুটে জয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২৬ পঠিত
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নতুন মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির কাছে ধরাশায়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে তাদের ৩-০ গোলে হারিয়েছে স্কাই ব্লুজরা। ম্যাচে জোড়া গোল করেছেন আরলিং হালান্ড। অপর গোলটি করেছেন ফিল ফোডেন। এই জয়ে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে ম্যানসিটি। অন্যদিকে ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে চতুর্দশ স্থানে। এদিন ম্যাচের ১৮ মিনিটেই লিড নেয় ম্যানসিটি। এ সময় ফ্রি কিক থেকে জেরেমি ডোকুরে বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান ফোডেন। বিরতির পর ৫৩ মিনিটে হালান্ড বাম পায়ের শটে গোল করে ব্যবধান বাড়ান। তাকেও গোলে অ্যাসিস্ট করেন ডোকু। ৬৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ম্যানসিটিকে ৩-০ গোলে এগিয়ে নেন হালান্ড। এ সময় পাল্টা আক্রমণে উঠে বার্নার্ডো সিলভা বল বাড়িয়ে দেন হালান্ডকে। তিনি বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়িয়ে দেন। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ