• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে ট্রাম্প-পেজেশকিয়ান বৈঠকের সম্ভাবনা জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর তেল নিয়ে ভর্তুকি কমেনি, এখনো লিটারে ৯০ টাকা লোকসান গাজায় তহবিল অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

দশমিনায় পানিতে ডুবে প্রাণ হারাল প্রথম শ্রেণির ছাত্রী তাসমিয়া/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রাকিবুজ্জামান (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পানিতে ডুবে তাসমিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাসমিয়া দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর এলাকার বাসিন্দা মো. বশির হাওলাদারের মেয়ে। বর্তমানে তাসমিয়া তার নানাবাড়ি চরহোসনাবাদে পরিবারের সঙ্গে বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে ফিরে তাসমিয়া খেলতে গিয়ে অসাবধানতাবশত পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ