• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

টানা বৃদ্ধির পর অবশেষে কমলো স্বর্ণের দাম নিজস্ব প্রতিবেদক,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯০ পঠিত
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ।
টানা বৃদ্ধির পর অবশেষে কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা আট দফা বৃদ্ধির পর অবশেষে কমানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। নতুন দর অনুযায়ী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে স্বর্ণের হালনাগাদ দাম।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমায় স্থানীয় বাজারেও স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা ছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়েছিল।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরির দাম দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে, চলতি বছরে এটি ছিল ৫৪তম দাম সমন্বয়। এর মধ্যে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩৭ বার, আর কমানো হয়েছে মাত্র ১৭ বার। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয় হয়েছিল স্বর্ণের দাম, যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

যদিও স্বর্ণের দাম কমানো হয়েছে, তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৭৬ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের এক ভরির দাম ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ১৩৫ টাকা অপরিবর্তিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ