• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে ট্রাম্প-পেজেশকিয়ান বৈঠকের সম্ভাবনা জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর তেল নিয়ে ভর্তুকি কমেনি, এখনো লিটারে ৯০ টাকা লোকসান গাজায় তহবিল অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫২ পঠিত
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় মোতালেব নামের (৪) বছরের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মৃত্যু বরন করেছে।

নিহত মোতালেব ওই ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ৭নং ওয়ার্ডের সোহেল প্যাদার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই বোন মরিয়ম (৭) ও মোতালেব (৪) কলা খাওয়ার পাশাপাশি বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ মোতালেব বমি করে অসুুস্থ্য হয়ে পড়ে।

মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই বোনকে কলা খেতে দিয়েছিলাম। এর পরে আর কিছু বলতে পারিনা।

নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব অসুস্থ্য হয়ে পড়লে মোটর সাইকেলযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ওই সময় হা করে নিশ্বাস নিয়েছিলো। জরুরি বিভাগে নিয়ে আশার পর সে মারা যায়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি। এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, এ বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ