• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে ট্রাম্প-পেজেশকিয়ান বৈঠকের সম্ভাবনা জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর তেল নিয়ে ভর্তুকি কমেনি, এখনো লিটারে ৯০ টাকা লোকসান গাজায় তহবিল অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় নাজমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাজমিন বেগম ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করছিলেন নাজমিন। তবে প্রায় এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। বুধবার সকালে তার শোবার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
এদিকে, গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রকৃত কারণ জানা যাবে।
কলাপাড়া থানার ওসি মো জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ