• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সুপার ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কাকে হারাল ভারত,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৭ পঠিত
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সুপার ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কাকে হারাল ভারত
এশিয়া কাপের ইতিহাসে স্মরণীয় হয়ে রইল ভারত–শ্রীলঙ্কার লড়াই। মূল ম্যাচে দুই দল সমান রান করার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই নাটকীয়ভাবে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ২০২ রান। ইনিংসের শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা, করেন ৬১ রান। তিলক বার্মা খেলেন অপরাজিত ৪৯ রানের ইনিংস। সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলের দ্রুত রান ভারতকে পৌঁছে দেয় দুইশ ছুঁইছুঁই স্কোরে।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা হলেও ভিন্ন চিত্র। মাত্র ৭ রানে হারায় কুশল মেন্ডিসকে। কিন্তু এরপর পাতুম নিশাঙ্কা ও কুশল পেরেরা গড়ে তোলেন দুর্দান্ত জুটি। মাত্র ৫৮ বলে আসে ১২৭ রানের জুটি, যা এশিয়া কাপের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ জুটি। কুশল পেরেরা ৩২ বলে ৫৮ রান করে আউট হলে চাপ বাড়ে লঙ্কানদের ওপর। এরপরও এগিয়ে যান নিশাঙ্কা।

পঞ্চাশ পেরোনোর পর দুর্দান্ত ব্যাটিংয়ে ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পাতুম নিশাঙ্কা। ৭ চার ও ৬ ছক্কার সাহায্যে খেলেন ১০৭ রানের অনবদ্য ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। দাসুন শানাকা চেষ্টা করলেও নিতে পারেন মাত্র ১১। ফলে নির্ধারিত ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহও দাঁড়ায় ভারতের সমান ২০২ রান।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে অর্শদীপ সিংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ বলে ২ রানেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই ৩ রান তুলে নিয়ে ভারতকে জয় এনে দেন সূর্যকুমার যাদব।

নাটকীয় এই জয় ভারতের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে তারা অপরাজিতভাবেই পৌঁছাল রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

নিশাঙ্কার শতক বৃথা গেলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। এমন এক ম্যাচে জয় হার যেভাবেই হোক, ক্রিকেটপ্রেমীদের জন্য এটি ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ