• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

এবার অনুবাদ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

এবার অনুবাদ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে পরিচিত বা অপরিচিত কেউ মেসেজ পাঠালে ভাষা বুঝতে পারছেন না? এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। মেসেজটি যদি হয় ভিন্ন কোনো ভাষায় এবং সেটি বোঝার জন্য এত দিন নির্ভর করতে হতো গুগল ট্রান্সলেশন বা অন্য কোনো অ্যাপের ওপর। তবে এখন সেই ঝামেলা দূর হচ্ছে। হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার, যার মাধ্যমে কোনো মেসেজ অনুবাদ করতে আর আলাদা অ্যাপে যাওয়ার প্রয়োজন হবে না।

 

কীভাবে কাজ করে ফিচারটি?

নতুন এই অনুবাদ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সরাসরি মেসেজের অনুবাদ দেখতে পারবেন। যদি কোনো মেসেজের অর্থ ব্যবহারকারী বুঝতে না পারেন, তাহলে সেটির ওপর লং প্রেস (চাপ দিয়ে ধরে রাখা) করতে হবে। এরপর স্ক্রিনে ‘ট্রান্সলেট’ অপশন দেখা যাবে। ওই অপশনে চাপ দিলে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। ভাষা সিলেক্ট করলে মুহূর্তেই মেসেজটি অনুবাদ করে দেখাবে হোয়াটসঅ্যাপ।

 

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। অনেক সময় বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগে ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হয়। অ্যাপটির এই নতুন ফিচার সে সমস্যা অনেকটাই দূর করবে। এতে করে এক দেশের মানুষ অন্য দেশের মানুষের পাঠানো বার্তাও অনায়াসে বুঝতে পারবেন। ভাষা জানা না থাকলেও যোগাযোগে আর জটিলতা থাকবে না। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন অনুবাদ ফিচারটি ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। যাদের ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ (আপডেট ভার্সন) ইনস্টল করা আছে, তারাই প্রথমে এই সুবিধা পাবেন। যদি আপনার অ্যাপে এই ফিচার এখনো দেখা না যায়, তা হলে হোয়াটসঅ্যাপ হালনাগাদ (আপডেট) করে দেখার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ