• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড়,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড়
গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

তুরস্ক এমন অনাকাঙ্খিত ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। এছাড়াও গাজামুখী ত্রাণ বহর আটকে দেওয়ায় স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক, গ্রিসসহ বহু দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ায় রাস্তায় নেমেছে মানুষ।

গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরায়েলি নৌসেনারা। নৌযান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

পরে নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃতদের ইসরায়েলের একটি নৌবন্দরে নেওয়া হচ্ছে।

গাজার নৌযানে ইসরায়েলি হস্তক্ষেপের কথা ফেসবুক লাইভে জানান ঐতিহাসিক মিশনে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেওয়া আলোকচিত্রী, শিল্পী ও সমাজকর্মী শহিদুল আলম।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, নৌবহরের অন্তত ১৩টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। জাহাজগুলোতে থাকা দুই শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে।

এদিকে ফ্লোটিলা নৌবহরকে বাধা দেওয়া ও বেশ কয়েকজনকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে।

ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা এবং বর্তমানে ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর নৌবহরে বাধা দেয়া ও কয়েকজনকে আটক করাকে অপহরণ আখ্যা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ