• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা
এশিয়া কাপ শেষ হলেও বাংলাদেশ দল দেশে ফেরেনি। কেননা আজ বৃহস্পতিবার থেকেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে। যেখানে প্রথম ম্যাচ জয়ের দিকেই চোখ বাংলাদেশি অলরাউন্ডার সাইফ হাসানের। তার মতে শুরুটা ভালো হলে সিরিজ জেতাও সম্ভব। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলেন, ‘আগে প্রথম ম্যাচ, আমরা যদি এই ম্যাচ ভালো শুরু করতে পারি, ইনশাআল্লাহ সিরিজটাও আমাদের হবে। সব মিলিয়ে আমাদের মনোযোগ প্রথম ম্যাচে। ওদের টিমে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে। এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সহযোগী হবে। আশা করি আমরা এই সিরিজটা ক্যাশ ইন (নিজেদের আয়ত্তে) করতে পারব।’ আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি এশিয়া কাপে জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। সেই ম্যাচই অনুপ্রেরণা সাইফের, ‘জানি না ওরা (আমাদের সঙ্গে) কয় ম্যাচ জিতছে, বাট আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, নির্দিষ্ট দিনে আমরা যেকোনো টিমকে হারাতে পারি। তাই আমরা আমাদের স্ট্রেংথ আর আমাদের উইকনেস নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ ওটাই আমাদের (জিততে সহায়তা করবে)।’ এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সেরা রানসংগ্রাহক ছিলেন সাইফ। এই সিরিজেও সেই ফর্ম ধরে রাখার পরিকল্পনার পরিকল্পনা এই ব্যটিং অলরাউন্ডারের, ‘আমার কাজ পারফর্ম করা, পারফর্ম করছি। এশিয়া কাপ শেষ, এখন চেষ্টা করব সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করার। সম্পূর্ণ ফোকাস আফগানিস্তান সিরিজের ওপর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ