• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১৫ পঠিত
আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসিস) কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসুল্লিয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল ইসলাম, উপদেষ্টা ও হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আল এমরান হারুন, সহ-সভাপতি মাহাবুব উল্লাহ লিটন, মোহাম্মদ সাইদুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. ইব্রাহিম, বানী কান্ত শিকদার, সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ নুরুল হক, শরীফুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ইউএনও মো. কাউসার হামিদ বলেন, “উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। শিক্ষকরা জাতির আলোকবর্তিকা—তাদের সম্মান ও সহযোগিতাই শিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে।”

তিনি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

🟦 সংবাদ সংক্ষেপে:

উদ্যোগে: উপজেলা প্রশাসন, কলাপাড়া

আয়োজক: বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসিস), কলাপাড়া শাখা

অবস্থান: উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়

উদ্দেশ্য: শিক্ষক দিবস উপলক্ষে মতবিনিময় ও শিক্ষার মানোন্নয়নে করণীয় আলোচনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ