• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে ট্রাম্প-পেজেশকিয়ান বৈঠকের সম্ভাবনা জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর তেল নিয়ে ভর্তুকি কমেনি, এখনো লিটারে ৯০ টাকা লোকসান গাজায় তহবিল অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬২ পঠিত
আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
oplus_0

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে হালিমা বেগম (২৫) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে জসিম হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারের সঙ্গে হালিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী আল আমিন। তাদের দাম্পত্য জীবনে ইমাম হোসাইন নামে চার বছরের একটি ছেলে রয়েছে।
গত ৫ অক্টোবর সকালে আল আমিনের বাড়িতে স্বামীর নির্যাতনের শিকার হন হালিমা বেগম। খবর পেয়ে তার বাবা আমির মোল্লা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত হালিমা বেগম জানান, তার স্বামী আল আমিন প্রায়ই টাকা চেয়েনেন এবং সেই টাকা নেশা করার কাজে ব্যয় করেন। সর্বশেষ অটোরিকশা কেনার কথা বলে টাকা দাবি করেন, কিন্তু টাকা না দেওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, আল আমিন হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে থাকে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ