• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

বদলগাছীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৩২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোঃ আসাদুজ্জামান (ভুট্টু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে লিফলেট বিতরণ করেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট ।

সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা হাট এলাকার বিভিন্ন গ্রাম গঞ্জে পাড়া-মহল্লায় এই লিফলেট বিতরণ করা হয়। মিঠাপুর ইউনিয়নে মিঠাপুর,এবং খাদাইল বাজারে।

৩১,দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রমে এসময় নেতৃত্বদেন বদলগাছী -মহাদেবপুর আসনে সংসদ সদস্য পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেট।

এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়নের বিএনপি নেতা মোঃ পিন্টু,মোঃ নাসির উদ্দীন,মোঃ শফিকুল ইসলাম পাহাড়পুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা, ইউপি সদস্য মোঃ চয়ন উদ্দীন করিম,মোঃ আসলাম হোসেন আবুজর গিফারী, ছাত্রদল নেতা মোঃ আসাদুজ্জামান (ভুট্টু,)মোঃ বিল্লু হোসেন,
বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোস্তাকিম, সহ বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবি দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়।

পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতেই এই প্রচার কার্যক্রম। আমরা এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। জনগণ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ