• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মাউশির ডিজি অধ্যাপক আজাদ খানকে দায়িত্ব থেকে সরাল শিক্ষা মন্ত্রণালয়,,

রিপোর্টার: / ১১৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মাউশির ডিজি অধ্যাপক আজাদ খানকে দায়িত্ব থেকে সরাল শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

এর আগে গত ৬ অক্টোবর বর্তমান ডিজি দায়িত্বে থাকা অবস্থায়ই নতুন মহাপরিচালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরদিন ৭ অক্টোবর অধ্যাপক আজাদ খান নিজেই স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনকে চিঠি দেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালনে অপারগ।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরই পদটিতে নতুন নিয়োগ দেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ