• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাতারে মুরগি ও কৃষিপণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নির্যাতিত মুসলিম সমাজের পাশে থাকার ঘোষণা: এরদোয়ান সূচকের উত্থানেও ডিএসইতে কমলো বাজার মূলধন পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা

বিএনপির ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ, নেই রুমিন ফারহানার নাম—কারণ কী?,,,

রিপোর্টার: / ১০৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিএনপির ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ, নেই রুমিন ফারহানার নাম—কারণ কী?

ঢাকা, (দৈনিক ক্রাইম বাংলা):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে তালিকায় দলটির আলোচিত নেত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম না থাকায় রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

রোমাঞ্চকর বিষয় হলো—রুমিন ফারহানার নাম তালিকায় না থাকলেও তিনি যে আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন, সেই ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে দলের ভেতরে আলোচনা চলছে, পরবর্তী ধাপে হয়তো তাঁর প্রার্থিতা চূড়ান্ত হতে পারে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক জাতীয় নির্বাচন পেতে যাচ্ছি। আজ ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হলো। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী দেবে, সেগুলো বিএনপি সমন্বয় করে নেবে।”

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে আসনটি নিয়ে এখনো জোটের ভেতরে আলোচনা চলছে। তাই এ পর্যায়ে ওই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানা বিএনপির তরুণ ও জনপ্রিয় মুখগুলোর একজন। তাঁর অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ হলেও, এটি হয়তো কৌশলগত সিদ্ধান্ত। ভবিষ্যতে জোটের প্রার্থী নির্ধারণের সময় তাঁর নাম পুনর্বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ