• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপিসহ তিন রাজনৈতিক দল,,,

রিপোর্টার: / ৮৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপিসহ তিন রাজনৈতিক দল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলো হলো — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টি।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে কমিশন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন দাবি-আপত্তির সুযোগ রেখে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশ করা হবে।”

ইসি সচিব আরও জানান, বুধবার (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর ১২ নভেম্বর পর্যন্ত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি বা আপত্তি জানাতে পারবে। নির্ধারিত সময় শেষে এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে তিনটি দলের নিবন্ধন গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এর আগে মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত করা হয়। তদন্ত শেষে সাতটি দলকে ‘অযোগ্য’ ঘোষণা করে ইসি জানায়, তারা ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি।

ইসি সচিব বলেন, “বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির বিষয়ে একটি রিট মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আদালতের রায় পাওয়ার পর তাদের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।”

তদন্তে দেখা গেছে, বেশ কিছু দলের রাজনৈতিক কার্যক্রমে ধারাবাহিকতা নেই। এর মধ্যে জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (শাহজাহান সিরাজ) ও বাংলাদেশ জাতীয় লীগ যাচাই-বাছাই শেষে তালিকা থেকে বাদ পড়েছে।

ইসি’র নিয়ম অনুযায়ী, নিবন্ধনের জন্য কোনো রাজনৈতিক দলকে অন্তত এক-তৃতীয়াংশ জেলায় সাংগঠনিক কাঠামো থাকতে হয় এবং অন্তত ১০০টি উপজেলা কমিটি গঠন করতে হয়। প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হয়। এছাড়া পূর্ববর্তী নির্বাচনে সংসদ সদস্য থাকা বা মোট ভোটের পাঁচ শতাংশ অর্জন করাও নিবন্ধনের যোগ্যতার অন্তর্ভুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ