• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাতারে মুরগি ও কৃষিপণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নির্যাতিত মুসলিম সমাজের পাশে থাকার ঘোষণা: এরদোয়ান সূচকের উত্থানেও ডিএসইতে কমলো বাজার মূলধন

সরকারের আহ্বানে সাড়া দেবে বিএনপি, কোনো দলের ডাকে নয়: সালাহউদ্দিন আহমদ,,,

রিপোর্টার: / ১৩২ পঠিত
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সরকারের আহ্বানে সাড়া দেবে বিএনপি, কোনো দলের ডাকে নয়: সালাহউদ্দিন আহমদ

ঢাকা, শনিবার:
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান এলে বিএনপি তাতে সাড়া দেবে, তবে কোনো রাজনৈতিক দলের আহ্বানে নয়।

শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ছাত্রদলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,

> “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি কোনো বিষয়ে আমাদের আহ্বান জানান আলোচনার জন্য, আমরা সবসময় আলোচনায় আগ্রহী। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল দিয়ে আহ্বান জানানো হলে সেটি গ্রহণযোগ্য নয়।”

 

তিনি আরও বলেন,

> “আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হিসেবে যোগাযোগ রাখি—সেটি এনসিপি হোক বা জামায়াতে ইসলামী। কিন্তু আলোচনার রেফারি হিসেবে কোনো দলকে দাঁড় করানো সঠিক নয়।”

 

বিএনপির এই নেতা বলেন,

> “আমরা ভেবেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে, আর অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু দেখা যাচ্ছে, সরকার নিজেই রেফারি হয়ে গোল দিয়ে দিয়েছে। এখন বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নাহলে সরকার সিদ্ধান্ত নেবে—এটি গ্রহণযোগ্য নয়।”

 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন,

> “অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাই তাদের জনগণকে নির্দেশ দেওয়ার এখতিয়ার নেই। তাদের দায়িত্ব শুধু একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। কিন্তু এখন তারা অতিরিক্ত শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, যা শোভন নয়।”

 

তিনি বলেন, বিএনপি সবসময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকবে এবং অন্তর্বর্তী সরকার সেই সীমারেখার মধ্যে থেকে কাজ করলে দলটি তাদের সহযোগিতা করবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন,

> “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—যখনই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে, তখন সিপাহী-জনতা একত্র হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। সেই ঐক্যের মাধ্যমে দেশ রক্ষা পাবে।”

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ