• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,,,,

রিপোর্টার: / ১৫০ পঠিত
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীরা হলেন— ফাতেমা (১৪), রাফিয়া (১২), আলিয়া (১১) ও মিম (১৪)। তারা একই এলাকার বাসিন্দা এবং বন্ধু ছিল। জানা যায়, দুপুরের পর তারা একসঙ্গে বিলে শাপলা তুলতে যায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শাপলা তুলতে গিয়ে এক শিক্ষার্থী পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে অন্য তিনজনও পানিতে নামে। কিন্তু তারা কেউই আর উপরে উঠতে পারেনি। পরে গ্রামবাসীরা অনেক চেষ্টা করে চারজনকেই উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,

> “বিকেল সোয়া ৫টার দিকে মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম এখন শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ