• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাতারে মুরগি ও কৃষিপণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নির্যাতিত মুসলিম সমাজের পাশে থাকার ঘোষণা: এরদোয়ান

“গণভোট নয়, পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করাই এখন জরুরি”— তারেক রহমান,,,,

রিপোর্টার: / ১১০ পঠিত
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান

স্টাফ রিপোর্টার | ঢাকা | বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণভোট আয়োজনের চেয়ে দেশের বাস্তব সমস্যাগুলোর সমাধান এখন বেশি জরুরি। তিনি বলেন, “জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট আয়োজনের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি প্রয়োজন।”

বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান অভিযোগ করেন, “আলু চাষিদের যে পরিমাণ ভর্তুকি প্রয়োজন, সেই অর্থ দিয়েই গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে, এসব বাস্তব সমস্যার কথা বলার মতো দেশে কেউ নেই।”

নারী কর্মসংস্থান নিয়ে উদ্বেগ

নারী কর্মসংস্থান প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতা। তিনি প্রশ্ন তোলেন, “কর্মঘণ্টা কমানোর নামে নারীদের চাকরিতে নিরুৎসাহিত করা হচ্ছে না তো? পোশাক কারখানায় যদি নারীরা ৮ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা কাজ করেন, তাহলে বাকি সময়ের মজুরি কে দেবে? এতে কি তাদের কাজের সুযোগ সংকুচিত হচ্ছে না?”

তারেক রহমান বলেন, গণভোটের চেয়ে নারীদের চাকরির নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাই এখন সময়ের দাবি। “একজন কর্মহীনের চাকরি সৃষ্টি করাই আজ সবচেয়ে জরুরি,” — যোগ করেন তিনি।

জাতীয় ঐক্যের আহ্বান

তারেক রহমান বলেন, দেশে এখন গণভোট নয়, প্রয়োজন কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের সমস্যার বাস্তব সমাধান।
তিনি আরও বলেন, “ভবিষ্যতে আর কেউ যেন জনগণের অধিকার হরণ করে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, তার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।”

বিএনপি নেতা অভিযোগ করেন, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক গোষ্ঠী জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হতে আহ্বান জানান।

অর্থনীতি ও শিক্ষা নিয়ে পরামর্শ

দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে টেকসই করতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, “গ্লোবাল ভিলেজের এই যুগে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার বদলে শিক্ষাব্যবস্থা ও অর্থনীতিকে শক্তিশালী করার ওপর জোর দিতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ