• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ নিজেই লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ,,,

রিপোর্টার: / ৮৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ নিজেই লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। তিনি যে সনদে স্বাক্ষর করেছেন, একই ভাষণের মধ্যেই সেটি ভঙ্গ করেছেন।”

প্রধান উপদেষ্টা তার ভাষণে ঘোষণা দেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটাররা চারটি প্রস্তাবের ওপর ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত জানাবেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই সনদের আলোকে গণভোটে উপস্থাপনযোগ্য প্রশ্নও নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবগুলোতে বলা হয়েছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠন করা হবে। আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট—যেখানে উচ্চকক্ষের ১০০ সদস্য নির্বাচিত দলের প্রাপ্ত ভোটের অনুপাতে মনোনীত হবেন। সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দলের ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার শক্তিশালীকরণসহ ৩০টি প্রস্তাব বাস্তবায়নে বিজয়ী দল বাধ্য থাকবে।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে নিষ্পন্ন হয়েছিল। এখন এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। তাছাড়া সংবিধান সংস্কার পরিষদ নামে নতুন কোনো সংস্থা গঠনের বিষয়টি ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না—এটি সম্পূর্ণ নতুন ধারণা।”

বিএনপি স্থায়ী কমিটি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসবে। বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ